৪৭০ হিজরী। ১০৭৮ ঈঙ্গাব্দ। পারস্য, জীলান প্রদেশ। শাবান মাস। শেষ দিন। মেঘাচ্ছন্ন আকাশ। সবাই দেখছে উপরে। উঠবে বাঁকা চাঁদ? হাসবে কি রমজানের হাসি। না, চাঁদ নেই। একরাশ নিরাশা। কিন্তু কি হবে? রমজান কি আগামীকাল! সিদ্ধান্ত একজনই দিতে পারবেন। নাম, আবু সালেহ মুসা আল হাসানি। প্রসিদ্ধ পণ্ডিত। সকালে যেতে হবে। এখন রাত। সবাই ঘরে ফিরল। সকাল। সবাই একত্রিত। পণ্ডিতের দলিজায়। ঠক! ঠক! - ভেতরে কেউ আছেন। আমরা জিলান শহরবাসী। হযরতের কাছে এসেছি। বিশেষ দরকার। - ক্ষমা করবেন। তিনি নেই। (আওয়াজ এলো, পর্দার ভেতর থেকে)। - কোথায় তিনি? কখন আসবেন? - অন্য শহরে গিয়েছেন। কিছুদিন লাগবে। জানতে পারি কি সমস্যা? তিনি আসলে জানাব। তারা জানালো সমস্যা। চাঁদ না দেখা। রমজান নিয়ে দ্বিধা। এবার ফেরার পালা। সবাই পিছে ঘুরল। ঘরে ফিরবে। তখনি ঘরের মালকিন ডাকলেন। - শুনুন! একটু থামুন। আপনাদের সমাধান হয়ত আছে। - জ্বী, বলুন। আমরা শুনছি। - আজরাতে আমি সন্তান প্রসব করেছি। আমার সন্তান আজ সুবহে সাদেক থেকে কিছুই পান করছে না। খাওয়াতে চাইলে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমার মনে হয়, শিশুটি রোযা রেখেছে। আমার মনে হয় আজ রমযান। এখন সিদ্ধান্ত আপনাদে...