Skip to main content

Posts

Showing posts from April, 2020

মেয়ের বাবা হলে জান্নাতি? নাকি জাহান্নামী!

আষার মাস। বাইরে আকাশ ভাঙ্গা বৃষ্টি। সময়টা রাত্রিবেলা। হাসপাতালের বারান্দায় বসে আছেন স্বাস্থ্যবান একজন লোক। পেশায় তিনি একজন সরকারি চাকরিজীবী। ঘুষ খান তবে আল্লাহকে মানেন। বহুবার হজ্জে গিয়েছেন। হাসপাতালে তিনি একা নন। তার সঙ্গে তার স্ত্রীও ছিল। তিনি গেছেন অপারেশন থিয়েটারে। সন্তান জন্ম দিবেন। ঘড়িতে রাত ১১টা ১০মিনিট। ডাক্তার সাহেব হাতের গ্লাভস খুলতে খুলতে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসছেন। লোকটির পাশে এসে বললেন, "মিষ্টি খাওয়ান, আপনার মেয়ে হয়েছে"। লোকটি শুকুর আলহামদুলিল্লাহ বলে চেঁচিয়ে উঠল। প্রথম সন্তান তাও আবার কন্যা। কন্যা সন্তান মানেই জান্নাত। মানুষের মুখের কথা নয়। হাদিসের বাণী। জামে তিরমিযী শরীফের ১৯১৩নং হাদিস। মদিনা মুনিব (দ:) বলেছেন, যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন-পালনের দায়িত্ব দেয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে। তার জান্নাতে যাওয়ার টিকেট রেডি। আদর করে বিয়ে দিতে পারলেই কেল্লা খতম। একটু পর টাওয়ালে করে নার্স নিয়ে আসছে ফুটফুটে এক মানবীনি কে। লোকটি চোখের দিকে তাকাতেই মায়ায় পরে গেল। এজন্য রূপকথার কোনো রাজকন্যা। আকাশ...